খড়দহে বিজেপি এজেন্টকে ‘মারধর’, বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়ন; সকাল থেকে উত্তপ্ত খড়দহ। বিজেপি এজেন্টকে ‘মারধর’, বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। রুইয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ১৪৩, ১৪৪ ও ১৪৫ নং বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। তাঁদের মারধর করা হয় বলে দাবি করেছেন বিজেপি।
এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। এই নিয়ে বেশ কিছুক্ষণ বুথের বাইরে তুমুল অশান্তি তৈরি হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Post a Comment